ভ্যান বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪০ জন হতদরিদ্রকে বিনা মূল্যে রিকশা-ভ্যান দিয়েছে ওয়ার্ল্ড ভিশন। উপজেলার ওসমানপুর আদিবাসী একাডেমির মাঠে এ উপলক্ষে গত মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়ার্ল্ড ভিশনের ঘোড়াঘাট উপজেলার কর্মকর্তা অনুমুল চন্দ্র বর্মণ সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভ্যান বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবদুস সাত্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন, সাংবাদিক জিল্লুর রহমান প্রমুখ।