ভ্যানচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কের পূর্বদেলুয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকের নিচে চাপা পড়ে লালচান (২২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত লালচান উপজেলার কুমারগাতী গ্রামের শাহজাহান আলীর ছেলে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানচালক লালচান ঘটনাস্থলেই মারা যান।