ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের রাইগ্রাম এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় শফিকুল ইসলাম (৪০) নামের এক রিকশা-ভ্যানচালক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল দুপুরে কাচভর্তি একটি ট্রাক বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে রাইগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক শফিকুল ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত শফিকুলের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার আমলা গ্রামে।