ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ধানবোঝাই ট্রাকের চাপায় অটো ভ্যানচালক রেজাউল করিম (৩৭) নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা তিন শ্রমিক আহত হন। গতকাল বুধবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। রেজাউল করিম বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামের নিরোধ হালদারের ছেলে।