ভ্যানচালককে র‌্যাবের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ মালামাল আছে—এমন অভিযোগ এনে গতকাল রাজধানীর এলিফ্যান্ট রোডে র‌্যাব-২-এর দুজন সদস্য এক ভ্যানচালককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ওই দুই সদস্যের সঙ্গে থাকা কয়েকজন মাদকাসক্ত যুবক ভ্যান থেকে কাপড় ছিনিয়ে নিয়ে গেছে।