ভ্যানচালককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট বুইচকাঠি গ্রামের মিজানুর রহমান (১৯) নামের ভ্যানচালককে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার বিকেলে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামের একটি পানের বরজ থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চার ব্যক্তিকে আদালতে সোপর্দ করে পুলিশ। পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু বকর সিদ্দিকের কাছে আসামিরা জবানবন্দি দেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজনের কাছে আমরা জেনেছি, মিজানুর নিখোঁজ হওয়ার আগে তাঁকে সাইদুরের সঙ্গে দেখা গেছে। এ তথ্যের ভিত্তিতে সাইদুরকে আটকের পর তিনি জানান, মিজানুরের ভ্যানটি আত্মসাতের জন্য তাঁকে হত্যা করা হয়।’