ভ্যানচালকের জবাই করা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল সোমবার রফিকুল আলম নামে এক রিকশা-ভ্যানচালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকার একটি ধানখেতে ওই ভ্যানচালকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। রফিকুল আলমের বাড়ি উপজেলার নওধার গ্রামে।নিহত রফিকুলের পরিবার জানায়, গত রোববার তিনি ভ্যান নিয়ে ময়মনসিংহ যান। পরিবারের ধারণা, সেদিন রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। তিনি খুবই সহজ-সরল লোক ছিলেন। তাঁর কোনো শত্রু ছিল না। এ ব্যাপারে রফিকুল আলমের ছেলে গোলাম মোস্তফা বাদী হয়ে গতকাল ত্রিশাল থানায় মামলা করেছেন।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।