প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নগরে বৃহস্পতিবার গভীর রাতে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানচালক মোহাম্মদ নাছির (২৫) নিহত হয়েছেন। চট্টগ্রামের নাসিরাবাদ মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নাছিরকে হাসপাতালে নিয়ে আসা হলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।