ভ্যানচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে গতকাল বুধবার দুপুরে বাসচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম ইয়াসিন (৩৪)। এতে ভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন। ইয়াসিন উপজেলার এনায়েতপুর গ্রামের বেদার মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার লালদিঘি নামক এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মিনিবাস ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ইয়াসিনের মৃত্যু হয়।