প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলায় কাঠের গুঁড়িচাপা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত ওই ভ্যানচালকের নাম সুভাষ হাজরা (৫৫)। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাকোশপোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুভাষ হাজরা বাকোশপোল গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত সুভাষ হাজরার ছেলে বিপ্লব হাজরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর বাবা বাড়ির পাশে হরিহর নদের পাড়ে রেইনট্রির গুঁড়ি ভ্যানে তুলছিলেন। এ সময় একটি গুঁড়ি তাঁর বুকের ওপর গিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। যশোর প্রতিনিধি