ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে ব্যাটারিচালিত ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পুষ্প সাহা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার তিলনা-সাপাহার সড়কে সাপাহার উপজেলার হরিপুর মোড়ে এ ঘটনা ঘটে। পুষ্প সাহা তিলনা গ্রামের প্রদীপ সাহার মেয়ে। সে তিলনা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, পুষ্প দুর্গাপূজার বাজার করতে ভ্যানে করে সাপাহারে যাচ্ছিল। সকাল ১০টার দিকে হড়িপুর মোড়ে পৌঁছালে ভ্যানটির চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে তার গলায় ফাঁস লাগে। সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।