ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার বাংলাবাজার সড়কে গতকাল সোমবার বিকেলে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কাকতী বড়াল (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের অমল বড়ালের স্ত্রী।
শরণখোলা থানার ওসি মো. শাহ আলম মিয়া বলেন, উপজেলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে রায়েন্দা বাজারে আসার পথে বাংলাবাজার মোড় এলাকায় পৌঁছালে কাকতী বড়ালের পরনের শাড়ি ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এ সময় তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে মারা যান।