ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে গতকাল অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে সাতটি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব ও পরিদর্শক মাহফুজ উদ্দীন ভূঁইয়া উপস্থিত ছিলেন।