ভ্রাম্যমাণ আদালত মহেশখালীতে ৮ মাদকসেবীর সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে মদের কারখানায় অভিযান চালিয়ে আট মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পরে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ তাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত আট মাদকসেবীকে ১৫ দিনের সাজা দিয়ে জেলহাজতে পাঠান।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়ায় মদের কারখানায় অভিযান চালায়। এ সময় মদের কারখানায় মাদক সেবনকালে পুলিশ আট মাদকসেবীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এঁরা হলেন, আহসান উল্লাহ (৩৫), আব্দু শুক্কুর (৩৫), আজিজুল হক (২১), আলী জোবাইর (২৮), সুলাল দে (২৪), আলী আকবর (৩৫), দুলাল সেন (৪০) ও দীলিপ দে (৩৫)।