ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মুরাদপুর-অক্সিজেন সড়কে অভিযান চালিয়ে ফুটপাত ও সম্প্রসারণ হওয়া রাস্তার অংশ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সূত্র জানায়, চউকের নির্মাণাধীন এ সড়কের সম্প্রসারিত অংশ ও ফুটপাত অবৈধভাবে দখল করায় শতাধিক দোকান ও হোটেল উচ্ছেদ করা হয়।