ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুটি প্যাথলজিক্যাল ল্যাবকে জরিমানা এবং একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. অহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। ওই আদালত সূত্রে জানা গেছে, পরীক্ষায় অবহেলার অভিযোগে উপজেলার রীতা প্যাথলজিক্যাল ল্যাবের মালিক মো. আজিজুল হক ও ইসলাম ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ সেন্টারের মালিক মো. পলাশকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর অনুমোদন না থাকায় উপজেলার আল নছর ক্লিনিকটি সিলগালা ও এর মালিক মো. আবু নছরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।