ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে জমি দখল করে ব্যবসা করা এবং ভেজাল খাবার উৎপাদন করার অভিযোগে গতকাল শনিবার কারখানা ও হোটেলকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর শহীদনগর এলাকায় আয়শা-আসমা ফুড প্রোডাক্টসের মালিক জাহাঙ্গীর আলমকে তিন লাখ টাকা ও কাজল বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক মঞ্জিল মিয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জমি দখল করে ব্যবসা করার দায়ে আল আমিন হোটেলের মালিক শাহিন হোসেনকে পাঁচ হাজার টাকা এবং মাছ ব্যবসায়ী সাদেক, সোহেল ও জাকির হোসেনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।