ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ইটভাটা মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার ইটভাটার মালিক ও ১১ ব্যবসায়ীকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছেন। গত বৃহস্পতিবার দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ মোখলেছুর রহমান বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সদর উপজেলার সড়াবাড়িয়ায় আরএসটি ইটভাটার মালিক আবদুর রহমানকে ৩০ হাজার টাকা, জীবননগর উপজেলার দেহাটির এএমবি ব্রিক্সের আরিফুল হককে ৫০ হাজার টাকা, আন্দুলবাড়িয়া ইটভাটার আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং একই এলাকার ফিরোজ ব্রিক্সের মালিক শেখ মুক্তার আলীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।