ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার আটক, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা তীরের এলাকাবাসীর ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ওঠানোর অভিযোগে ছোট দেওভোগ বালু মহালের ইজারাদারের তিনটি ড্রেজারসহ চারজন কর্মচারীকে আটক এবং চার লাখ টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়ে গতকাল রোববার ভোরে মেঘনা নদীর ছোট দেওভোগ বালুমহালে কোস্টগার্ড ও পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় দেখা যায়, ছোট দেওভোগ বালুমহালের ইজারাদারের কর্মচারী ও শ্রমিকেরা তাঁদের বালুমহালের সীমানার বাইরে গিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার নদীর তীরবর্তী গ্রামবাসীর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে অবৈধভাবে বালু ওঠানোর কাজে জড়িত ভূঁইয়া ড্রেজিং প্রকল্প-১, ইমরান আদর ড্রেজিং ও রাকিব ড্রেজিং নামের তিনটি ড্রেজার আটক করে কর্মচারী মন্টু মিয়া, কবির হোসেন, জাহাঙ্গীর আলম ও কামাল হোসেনকে আটক করা হয়।