ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের অক্সিজেন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন, ওজনে কম দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জুবায়ের আহমেদের নেতৃত্বে এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মেসার্স একতা কুলিং কর্নারকে ১৫ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় ফুলকলিকে ১০ হাজার টাকা এবং বেশি দামে ওষুধ বিক্রি করায় মেসার্স পপুলার ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।