ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় সাধারণ ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চসিকের রাজস্ব বিভাগের প্রধান পরিদর্শক আবুল মনসুর অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে খুলশী থানায় এই জিডি করেন। জিডিতে আদালতের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রমে বাধাদান ও যানবাহন ভাঙচুরের অভিযোগ করা হয়। এতে বলা হয়, ম্যাজিস্ট্রেট বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে একটার দিকে যখন জিইসি মোড় এলাকায় বিলবোর্ড উচ্ছেদ করছিলেন, তখন ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় যুবক এসে বাধা দেন। এ সময় তাঁরা উচ্ছেদকাজে নিয়োজিত গাড়ি ভাঙচুর করেন।