ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জেল-জরিমানা
নোয়াখালী শহরের পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল রোববার ওজনে কম দেওয়ার অপরাধে দুজনকে কারাদণ্ড ও ছয়জনের জরিমানা করা হয়েছে।একই দিন জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে ভেজালবিরোধী অভিযানে একটি সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উভয় অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব সদস্যরা সহায়তা করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নোয়াখালী পৌর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ সিংহ ওজনে কম দেওয়ার অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে দুই দুই দিন করে কারাদণ্ড দেন এবং ৫০০ টাকা করে জরিমানা করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কামাল হোসেন ও মো. আজাদ। একই সময় তিনি একই অপরাধে আরও ছয়জন মাছ ও মুরগি ব্যবসায়ীর নয় হাজার টাকা জরিমানা করেন। যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন: মো. ফারুক তিন হাজার টাকা, মো. মতলব এক হাজার টাকা, আবদুর রব তিন হাজার টাকা, মো. মামুন ৫০০ টাকা, আবদুল মালেক ৫০০ টাকা এবং বেলাল হোসেন এক হাজার টাকা। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জেলার প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনীতে ভেজাল সেমাই তৈরির অভিযোগে ভুঁইয়া সেমাই কোংয়ের মালিক দ্বীন মোহামঞ্চদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।