ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে কয়েকটি দোকানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সেখানকার ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের নামে প্রশাসন হয়রানি করছে। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, দুপুর একটার দিকে বাজারের ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে মিছিল করেন। তাঁরা অভিযোগ করেন, তাঁদের হয়রানি করতেই প্রশাসন এ অভিযান চালিয়েছে। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।