ভ্রাম্যমাণ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য জানাব, জানব—দুর্নীতি রুখব’ স্লোগান নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাটে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র স্থাপন করেছে। গতকাল সোমবার সকালে টিআইবির স্বেচ্ছাসেবী দল ‘ইয়েস’ এই কার্যক্রম শুরু করে। এ সময় জনসাধারণের মধ্যে প্রাথমিক শিক্ষা এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সেবা সম্পর্কিত বিভিন্ন ব্রশিয়র বিলি করা হয়। সেই সঙ্গে তাঁদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।