ভ্রাম্যমাণ গাড়ি পেলেন ৮০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ৮০ জন ফুটপাতের খাবারবিক্রেতাকে বিনা মূল্যে নিরাপদ ভ্রাম্যমাণ খাবার বিক্রির গাড়ি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাড়ি হস্তান্তর করা হয়। এর আগে দুজন ভ্রাম্যমাণ খাবারবিক্রেতার হাতে সনদ তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র। কয়েক মাস আগে আরও ১০০টি গাড়ি বিতরণ করেছিল ডিএসসিসি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার নিরাপদ খাদ্য কর্মসূচির অর্থায়নে এসব গাড়ি তৈরি করা হয়।
অনুষ্ঠানে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ঢাকার আবাসিক প্রতিনিধি মাইক রবসন, ন্যাশনাল অ্যাডভাইজার প্রফেসর শাহ মনির হোসেন, ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।