ভ্রাম্যমাণ টয়লেটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুের চৌরাস্তার মোড়ে দুটি ভ্রাম্যমাণ টয়লেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এ দুটি টয়লেটের উদ্বোধন করেন। ওয়াটার এইড ও সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নারী ও পুরুষের জন্য পৃথকভাবে এই দুটি টয়লেট নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভ্রাম্যমাণ টয়লেট ব্যবহার করে ঢাকাকে সুন্দর একটি শহরে রূপান্তর করতে সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান, ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম আনছারুজ্জামানসহ ওয়াটার এইড ও সাজেদা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।