প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তথ্যই শক্তি’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়েস গ্রুপের সদস্যরা এ সেবা দেন। তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা লোকজনদের চিকিৎসাসেবার মূল্যসংবলিত প্রচারপত্র ও বিভিন্ন সেবা সম্পর্কে জানতে তথ্য অধিকার আইন, ২০০৯ এর তথ্য ফরম পূরণে সহযোগিতা করেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি