ভ্রাম্যমাণ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র দেখানো হয় এবং ভ্রাম্যমাণ জাদুঘরে রক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিলপত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী দেখতে আসা কলেজশিক্ষক অমল কুমার বিশ্বাস বলেন, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই এ রকম আয়োজন করতে পারলে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি