ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রমের আয়োজন করেছে জেলা প্রশাসনের আইসিটি বিভাগ। গতকাল সকাল ১০টার দিকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান, কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস মৃধা, সহকারী কমিশনার (আইসিটি) জাহিদুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক জানান, কলেজের ৪৬ ছাত্রী তিন দিনের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রতিদিন ২৩ জন করে দুটি দলে আড়াই ঘণ্টা করে এ প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কলেজ চত্বরে রাখা ভ্রাম্যমাণ একটি বাসে এ প্রশিক্ষণ চলছে।