প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসম্পন্ন বীজ ব্যবহারের জন্য গতকাল বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগারের কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে মানসম্পন্ন বীজ উৎপাদন, পরীক্ষা ও ব্যবহারের ওপর ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ও ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগারের কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল জানান, পরীক্ষাগারে শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার কৃষকেরা তাঁদের উৎপাদিত ও সংরক্ষিত বীজ বিনা মূল্যে পরীক্ষা করাতে পারবেন।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি