ভ্রাম্যমাণ ভ্যানে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ফেনীর উপপরিচালক মো. মাকসুদুর রহমান। সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বৌধী চাকমার সভাপতিত্বে এবং আবুল কালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ফেনীর সহকারী পরিচালক মো. আলী হোসেন, সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, কম্পিউটার প্রশিক্ষক জবিউল পারভেজ দিলদার, সহকারী প্রশিক্ষক মো. আলমগীর।