ভয় দেখানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি এবং অভিভাবকদের কাছ থেকে জবরদস্তি করে স্বাক্ষর আদায়ের অভিযোগ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম। গতকাল অভিভাবক ফোরামের দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করে আরও বলা হয়, অভিভাবক ফোরামের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রতি মাসের মূল বেতনের অতিরিক্ত আড়াই শ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ বিষয়ে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে বেতন বাড়ানোসংক্রান্ত একটি পত্র ২৫ সেপ্টেম্বর দাখিল করেন প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। অথচ অভিভাবকদের সম্মতিসহ স্বাক্ষর জমা দেওয়া হয় গত মঙ্গলবার। এ সময় অভিভাবকদের স্বাক্ষর দেওয়ার জন্য ভয়ভীতি ও জবরদস্তি করার অভিযোগ উঠেছে। বিজ্ঞপ্তি