ভয়াবহ ভাঙচুরের ঘটনায় মালিকেরা শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত মজুরির প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। এ ব্যাপারে বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, একদিন আগেই মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছে। তারপর এভাবে অরাজক পরিবেশ তৈরি হওয়ায় মালিকেরা শঙ্কিত। কিছু মালিক গতকাল বিকেলে বিজিএমইএর কার্যালয়ে এসে তাঁদের শঙ্কা প্রকাশ করেছেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমরা চাইব, সরকার আমাদের নিরাপত্তা দেবে। আমরা ভাঙচুর-অগ্নিসংযোগ দেখতে চাই না। আমরা উৎপাদন চালিয়ে নিতে চাই।’বিজিএমইএর সভাপতি আরও বলেন, যেভাবে ভাঙচুর-লুটপাট করা হয়েছে, তাতে যে কারও মনে হবে, এটা একটা সংগঠিত ঘটনা। তিনি বলেন, শুধু পোশাক কারখানাই ভাঙা হয়নি, রাস্তার দুই ধারের সব স্থাপনা ভাঙা হয়েছে। ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিদেশি ক্রেতাদের অফিস, এমনকি কূটনৈতিক এলাকার কোথাও কোথাও হামলা করা হয়েছে।শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষই নতুন মজুরিকাঠামোতে সই করেছে। সরকারেরও এই কাঠামোর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। তিনি শ্রমিকদের প্রতি কাজ শুরু করার অনুরোধ করেন।