ভয়ে মারা গেছে একটি হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর চিড়িয়াখানায় গত বুধবার একটি চিত্রা হরিণ ভয়ে মারা গেছে।এই চিড়িয়াখানায় ৪২টি চিত্রা হরিণ ছিল। কুষ্টিয়ার মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি বন বিভাগের অনুমতি নিয়ে বুধবার দুটি হরিণ কিনতে আসেন। ওই ব্যক্তিকে দেওয়ার জন্য সকালে ধরার চেষ্টার সময় সব হরিণ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে একটি প্রাচীর টপকাতে লাফ দিলে পড়ে মারাত্মক আহত হয়। কিছুক্ষণের মধ্যে সেটি মারা যায়।চিড়িয়াখানার কিউরেটর আবুল কাশেম বলেন, ‘নিয়ম অনুযায়ী হরিণ বিক্রি করা হয়। প্রতিটি হরিণের মূল্য ১৫ হাজার টাকা। তবে এ অনুমতি দিয়ে থাকে বন বিভাগ।’