ম খা আলমগীরের দায়িত্ব পালন প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-১ আসনের সাংসদ হিসেবে মহীউদ্দীন খান আলমগীর কোন ক্ষমতাবলে সংসদীয় পদের কাজ চালিয়ে যাচ্ছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই আসনের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে আ ন ম এহছানুল হক মিলনকে কেন বিজয়ী ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এস এম মুনীর মামলা পরিচালনা করেন। রিট আবেদন প্রসঙ্গে তিনি বলেন, আপিল বিভাগ রায়ে মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র ও নির্বাচনে অংশগ্রহণ-প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন। কারণ, তিনি দণ্ডিত ছিলেন। আপিল বিভাগের ওই রায় বহাল থাকা অবস্থায় মহীউদ্দীন খান আলমগীর সংসদ সদস্য পদে বহাল থাকতে পারেন না।