ম.খা. আলমগীরের ছেলেদের সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলায় আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীরের দুই ছেলে জালাল আলমগীর ও জয় আলমগীরের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের পক্ষে আইনজীবী ছিলেন রফিক উল হক ও আহসানুল করিম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন আবদুল আজিজ খান।আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, সম্পদের বিবরণীর জন্য নোটিশ, মামলা দায়েরের অনুমোদন এবং এ বিষয়ে গেজেট জারি যথাযথভাবে হয়নি বলে আদালত সাজার রায় বাতিল ঘোষণা করেছেন। ফলে নিম্ন আদালতের দণ্ড থেকে তাঁরা অব্যাহতি পেলেন।খালেদার সেনানিবাসের বাড়ি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িসংক্রান্ত রিটের রুল শুনানি পিছিয়েছে। গতকাল সোমবার খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।