মংলা পৌরসভা নির্বাচন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর কর্তৃপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে মামলা করে মংলা বন্দর পৌরসভার নির্বাচন স্থগিত করিয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় মংলা পৌর নাগরিক ফোরামের উদ্যোগে মংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। নাগরিক ফোরাম দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে পৌর নির্বাচনের দাবি জানিয়েছে।
তবে বিএনপি-সমর্থিত বর্তমান পৌর মেয়র জুলফিকার আলী বলেন, ‘আমি নিজেও এই মামলার বিবাদী। তারা (বাদীরা) যদি আমার অনুসারী হতো তাহলে তো আমি এই মামলার বিবাদী বা আসামি হতাম না।’
বাগেরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উচ্চ আদালতে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা আবুল কালামসহ তিনজনের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে ১ ডিসেম্বর মংলা বন্দর পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
গতকাল সংবাদ সম্মেলনে মংলা পৌর নাগরিক ফোরামের সদস্যসচিব হোসাইন মুহাম্মদ দুলাল লিখিত বক্তব্যে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে পৌরসভার নির্বাচনের দাবি জানান।