মংলা বন্দর পরিদর্শন করলেন পাকিস্তানের হাইকমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আশরাফ সিয়াব গত রোববার সকালে মংলা বন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, পাকিস্তান মংলা বন্দরে বিনিয়োগের পাশাপাশি এ বন্দর ব্যবহার করতে আগ্রহী। তিনি বলেন, বিশ্বের অন্যান্য বন্দরের তুলনায় মংলা বন্দর ব্যবহারে খরচ অনেক কম। তাই প্রতিবেশী দেশগুলো ট্রানজিট হিসেবে মংলা বন্দরকে বেছে নিয়েছে।এর আগে পাকিস্তানের হাইকমিশনার বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়া, বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।