মংলা বন্দর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা বন্দর পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নানা অনিয়মের অভিযোগে ২৮ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া মেয়র জুলফিকার আলী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
এ বিষয়ে পৌর মেয়র জুলফিকার আলীর ব্যক্তিগত মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
গত ফেব্রুয়ারি মাসে এই পৌরসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতা নিয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায় পৌরসভাটির নির্বাচন।