মংলা বন্দর পৌরসভার নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা বন্দর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের একটি আদেশের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানোর জন্য গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত গ্রহণ করে কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বলেন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতের একটি রিট পিটিশনের আদেশ পর্যালোচনা করে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানোর জন্য কমিশন মংলা বন্দর পৌরসভার নির্বাচন আগামী ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে। মংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘নির্বাচন স্থগিতের খবর আমাদের কাছে এসেছে।’