মংলা বন্দরে কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দর কর্তৃপক্ষের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব পদে আগামী শনি ও রোববারের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন আদালত। নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা কোটা না থাকায় বাগেরহাট সদরের নিলুফার রহমান মোল্যা বাদী হয়ে মামলা করলে আদালত এই আদেশ দেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) হাওলাদার জাকির হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, পরীক্ষার পরবর্তী তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।