মংলা বন্দরে কার্গো জাহাজডুবি নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় গতকাল রোববার সকালে ক্লিংকারবোঝাই একটি কার্গো জাহাজ তলা ফেটে ডুবে গেছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।এমভি মোকছেদপুর-২ নামের কার্গো জাহাজটির মাস্টার আলম মোল্লা বলেন, গতকাল সকালে বন্দরের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ এমভি লিয়নহুয়া থেকে তাঁদের কার্গো জাহাজে ক্লিংকার বোঝাই করা হচ্ছিল। হঠাৎ কার্গো জাহাজের তলা ফেটে এটি নদীতে ডুবে যায়। এ সময় কার্গো জাহাজে থাকা ১০ জন কর্মচারীর আটজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। নিখোঁজ রয়েছেন জাহাজের লস্কর মুরাদ ও শাহাদাৎ। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকায়।মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক বলেন, খবর পাওয়ার পর দুপুর থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ওই এলাকায় নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের ডুবুরি দল তল্লাশি শুরু করেছে। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।