মংলা বন্দরে দুটি বিদেশি জাহাজ আটকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের নির্দেশে মংলা বন্দরে দুটি বিদেশি জাহাজ আটকে আছে। বন্দর সূত্র জানায়, বিসিআইসির আমদানি করা ইউরিয়া সার খালাসের জন্য লাইবেরিয়ার পতাকাবাহী ভেন্স এন জাহাজটি ১১ সেপ্টেম্বর মংলা বন্দরে আসে। জাহাজটির বিরুদ্ধে একটি বিদেশি কোম্পানির পক্ষ থেকে উচ্চ আদালতে বকেয়া লেনদেনসংক্রান্ত একটি মামলা হয়। আদালত গত সপ্তাহে জাহাজটিকে মংলা বন্দরে আটক রাখার নির্দেশ দেন।মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক বলেন, গত সোমবার আদালতের আদেশ হাতে পাওয়ার পর জাহাজটি আটক করা হয়।গত মার্চ মাস থেকে উচ্চ আদালতের নির্দেশে মঙ্গোলীয় পতাকাবাহী এমভি হার্টলি ফ্যালকন নামক অপর একটি জাহাজ বন্দর চ্যানেলের হারবাড়িয়ায় আটক রয়েছে।চট্টগ্রাম বন্দরের কয়েকজন জ্বালানি তেল ব্যবসায়ী ও সরবরাহকারী বকেয়া পাওনা পরিশোধের দাবিতে উচ্চ আদালতে মামলা করলে আদালত জাহাজটিকে মংলা বন্দরে আটক রাখার নির্দেশ দেন। সেই থেকে এটি আটক রয়েছে।