মংলা বন্দরে ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা বন্দরে খুলনা নৌপরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘট গতকাল বুধবার প্রত্যাহার করা হয়েছে। বন্দরে পণ্য খালাস ও পরিবহনের কাজ আবারও শুরু হয়েছে। পণ্য পরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে গত রোববার এ ধর্মঘট শুরু হয়। মংলা বন্দরের চলাচল ও সংরক্ষণ বিভাগের সহকারী নিয়ন্ত্রক এ এস এম রেজ্জাকুল হায়দার জানান, ভাড়া বাড়ানোর আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে সমিতির নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।