মংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কাজ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন বন্ধ থাকার পর মংলা বন্দরে আবারও জাহাজ থেকে খাদ্যপণ্যের খালাস ও পরিবহনকাজ শুরু হয়েছে। পণ্য খালাস ও পরিবহন বাবদ খরচ বাড়ানোর দাবিতে খুলনা আঞ্চলিক নৌপরিবহন ঠিকাদার সমিতি ও মেজর ক্যারিয়ার সমিতি গত রোববার সকাল থেকে এ কাজ বন্ধ রাখে।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে ওই কাজ ফের শুরু হয়েছে। বন্দর সূত্র জানায়, বর্তমানে খাদ্যশস্য নিয়ে বন্দরে একটি বিদেশি জাহাজ ও নৌ-প্রটোকলে ভারত থেকে আসা সাতটি কার্গো অবস্থান করছে। মেজর ক্যারিয়ার সমিতি, খুলনার সভাপতি ওয়াহিদুজ্জামান খান বলেন, ‘বন্দরে আসা জাহাজ থেকে খাদ্যশস্য খালাস ও পরিবহনের কাজ খাদ্য অধিদপ্তর নিয়োজিত নৌযান ঠিকাদারেরা করে থাকেন।