মংলা বন্দরের চ্যানেলেশিগগিরই ক্যাপিটাল ড্রেজিং: নৌমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা বন্দরের প্রধান সমস্যা নাব্যতার সংকট নিরসনে পশুর চ্যানেলে শিগগিরই ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।গতকাল বুধবার দুপুরে মংলা বন্দর উপদেষ্টা কমিটির সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে খুলনা থেকে মংলা কাস্টমস হাউসকে চলতি মাসেই মংলায় স্থানান্তর করা হবে।মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে মংলা বন্দর উপদেষ্টা কমিটির সদস্য খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বন্দরে নির্মাণাধীন নতুন ইয়ার্ড পরিদর্শন করেন।