মংলা বন্দরের নাব্যতা বাড়াতে খনন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের প্রবেশমুখে নাব্যতা বাড়াতে খননকাজ শুরুর সুপারিশ করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে বন্দর পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণের ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সভায় মংলা বন্দর কর্তৃপক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে ২০০৩-০৪ সালের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে সভায় সদস্য আলী আশরাফ, চিফ হুইপ আব্দুস শহীদ, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খান টিপু সুলতান, নারায়ণ চন্দ্র চন্দ ও ফরিদা আখতার অংশ নেন। সভায় মহাহিসাব নিরীক্ষক (সিএজি) আহমেদ আতাউল হাকিম, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।