মংলায় কার্গো জাহাজডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনির ঘোল এলাকায় ক্লিংকারবাহী (সিমেন্টের কাঁচামাল) একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই জাহাজের মাস্টার (চালক) মো. রাসেল প্রথম আলোকে বলেন, নয়নশ্রী-২ নামের কার্গো জাহাজটি হারবাড়িয়া এলাকা থেকে সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট কারখানায় যাচ্ছিল। পথে পশুর চ্যানেলের জয়মনির ঘোল এলাকায় নোঙর করা আরেকটি কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাহাজটি ডুবে যায়।
মো. রাসেল জানান, জাহাজটিতে ৬০০ মেট্রিকটন সিমেন্টের কাঁচামাল ছিল। ডুবে যাওয়ার সময় জাহাজে তিনিসহ নয়জন কর্মচারী ছিলেন। সবাই সাঁতরে তীরে উঠেছেন।