মংলায় ফ্লাই অ্যাশবোঝাই কার্গোডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলার পশুর নদের ত্রিমোহনায় ফ্লাই অ্যাশবোঝাই একটি কার্গো ডুবে গেছে। চরে আটকে কার্গোর তলা ফেটে গতকাল সকালে এটি ডুবে যায়।
কার্গো এমভি কফিলউদ্দিন-৫-এর মাস্টার সাইফুল ইসলাম জানান, ভারতের কলকাতার বজবজ বন্দর থেকে প্রায় সাত শ মেট্রিক টন ফ্লাই অ্যাশ বোঝাই করে জাহাজটি গত সোমবার নরসিংদীর ঘোড়াশালের সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে ছেড়ে আসে। গতকাল সকালে মংলা বন্দরের পশুর নদের ত্রিমোহনায় পৌঁছালে সেখানে একটি ডুবোচরে তা আটকে যায়। এ সময় কার্গোটি তলা ফেটে নদে ডুবে যায়। কার্গোর ১২ জন নাবিকই সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে কার্গো কর্তৃপক্ষ স্থানীয় ডুবুরিদের সহায়তায় কার্গো উদ্ধারে দুপুর থেকে কাজ শুরু করেছে।