মংলার পৌরসভার মেয়র বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভার আলোচিত মেয়র ও পৌর বিএনপির সহসভাপতি মোল্লা আ. জলিলকে বরখাস্ত করা হয়েছে। ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। ২০০৪ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মোল্লা আ. জলিল দুর্নীতি অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি যৌথ বাহিনীর হাতে আটক হয়ে জেল খাটেন। পৌরসভার প্যানেল মেয়র মো. সফিকুর রহমান খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।